• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

লক্ষ্মীছড়িতে দেব রানী চাকমাকে বিএনপির সংবর্ধনা

মোঃ আব্বাছ, লক্ষীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি / ৭৫ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ি জেলা পরিষদের নবগঠিত পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় দেব রানী চাকমাকে সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) লক্ষ্মীছড়িতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি দেব রানী চাকমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি ফোরকার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারকসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা দেব রানী চাকমাকে জেলা পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও শুভেচ্ছা জানান তারা।

দেব রানী চাকমা লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান রবি ভূষণ চাকমার মেয়ে। লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ প্রতিষ্ঠার পেছনে রবি ভূষণ চাকমার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে স্থানীয়ভাবে উল্লেখ করা হয়। বাবার পদাঙ্ক অনুসরণ করে দেব রানী চাকমাও লক্ষ্মীছড়ির উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ।

এর আগে দেব রানী চাকমা দুর্গম বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জেলা পরিষদের সদস্য হিসেবে তিনি লক্ষ্মীছড়ির উন্নয়নে আরও ব্যাপক ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।

এ সময় দেব রানী চাকমার কাছে লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত দাবি তুলে ধরেন বক্তারা। বিশেষ করে উপজেলার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, দুর্গম ও পিছিয়ে পড়া লক্ষ্মীছড়ির উন্নয়নে যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। নতুন দায়িত্বে দেব রানী চাকমা এসব বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন—এমনটাই প্রত্যাশা তাদের।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..