হেডলাইন:
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধি: / ৪৫ দেখেছেন
আপলোড : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১০ ই এপ্রিল শুক্রবার বিকেল ৫ ঘটিকায় বরিশাল সদর উপজেলা হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
মুসাফির ফাউন্ডেশন বরিশাল এর উদ্যোগে আয়োজিত এ বৈঠকে এলাকার নারী-পুরুষ, অভিভাবক, কিশোর-কিশোরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।

উক্ত আয়োজনে মুসাফির ফাউন্ডেশন বরিশাল এর প্রতিষ্ঠাতা মোঃ মাহমুদুল হাসান, সদস্য মোঃ শামীম হাওলাদার, সমাজ সেবিকা জেসমিন আক্তার ,পল্লী চিকিৎসক মোঃ আশিকুর রহমান,গণমাধ্যম কর্মী ও সমাজ সেবক পারভেজ সিকদার উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি, শিক্ষাজীবন ব্যাহত এবং আর্থিক নির্ভরশীলতা বাড়িয়ে দেয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা অভিভাবকদের উদ্দেশে বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করলে তারা আত্মনির্ভরশীল হয়ে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আলোচনায় আরও তুলে ধরা হয়, বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে সঠিক ধারণা রাখা এবং সন্দেহজনক বাল্যবিবাহের ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। অংশগ্রহণকারীরা সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত উঠান বৈঠক, প্রচার-প্রচারণা ও বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।বৈঠক শেষে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন  সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..