
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আজহারুল ইসলাম মান্নান এমপির মেয়ের জামাতা ও সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. মাসুম বিল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ২ নম্বর ওয়ার্ডের মেম্বারপ্রার্থী নজরুল ইসলাম।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সনমান্দী ইউনিয়নের হরিহরদী বালুর মাঠে মাসুম বিল্লাহ আসলে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিবাদন জানান।
এসময় মেম্বারপ্রার্থী নজরুলের পক্ষে কয়েকশ’ লোক বিভিন্ন স্লোগান দিয়ে মাসুম বিল্লাহকে স্বাগত জানান। পরে তারা বালুর মাঠ হয়ে হরিহরদীর ২টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পূজামণ্ডপে বক্তব্যে মাসুম বিল্লাহ বলেন, অন্যান্য বারের তুলনায় এ বছর পূজা অনেক সুন্দর হয়েছে। এবারের পূজা অনেক উৎসবমুখর হয়েছে। বিএনপি সরকার সময় সব ধর্মের মানুষ শান্তিতে থাকতে পারে। একটা শ্রেণির লোক দেশে অশান্তি সৃষ্টি করতে হিন্দুদের ভয় দেখায়। তারা ভারতসহ অন্যান্য রাষ্ট্রে প্রমাণ করতে চায় এ দেশের হিন্দুরা নিরাপদ নয়। এ বছর পূজায় কোথায় কোনো অরাজকতা হয়নি। বিএনপি ক্ষমতায় থাকলে সবায় শান্তিতে থাকতে পারে।
তিনি আরও বলেন, আমি সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। আমি চেয়ারম্যান হলে এ ইউনিয়নে কোনো অশান্তি থাকবে না। তিনি এমপি মান্নানের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া কামনা করেন।
পরে মেম্বারপ্রার্থী নজরুলের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে বালুর মাঠে এসে মিটিং শেষ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সনমান্দি ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার শামসুল হক, আমির হোসেন, ব্যবসায়ী সুমন, আশরাফুল ইসলাম, আওলাদ, এসাক, আশরাফুল, হালিম, বাসেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।