• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

রামগ‌ড়ে বাংলা নববর্ষ উদযাপন

মোঃ মোজা‌ম্মেল হো‌সাইন রামগড়(খাগড়াছ‌ড়ি) প্র‌তি‌নি‌ধি / ৭৬ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হ‌য়ে‌ছে।বংলা নববর্ষ  উপল‌ক্ষ্যে শোভাযাত্রা, সাংস্কৃ‌তিক অনুষ্ঠানসহ নানান কর্মসূ‌চি পালন ক‌রেছে প্রশাসন।‌মঙ্গলবার ( ১৪ এ‌প্রিল ) রামগড়  উপ‌জেলা প‌রিষদ প্রাঙ্গন হ‌তে বর্ণাঢ‌্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা‌টি পৌরশহ‌রের গুরুত্বপূর্ণ স্থানগু‌লো ঘু‌রে  শিশু কান‌নে এ‌সে শেষ হয়।এর আ‌গে রামগড় অ‌ফিসার্স ক্লা‌বে  ইউএনও কাজী শামীম সরকা‌রি কর্মকর্তা, জনপ্র‌তি‌নি‌ধি ,রাজ‌নৈ‌তিক ব‌্যা‌ক্তি,সাংবা‌দিক ও  স্থানীয় বি‌শিষ্টজন‌দের সা‌থে শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেন।প‌রে  শিশুকান‌নে উপ‌জেলা শিল্পকলা একা‌ডেমি ও রংতু‌লি একা‌ডে‌মির শিল্পী‌রা নৃত‌্য ও সংগীত প‌রি‌বেশনা ক‌রেন। এসময় রামগড় উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি মোঃ জ‌সিম উদ্দীন,পৌর বিএন‌পির সভাপ‌তি মোঃবাহার উদ্দীন,উপ‌জেলা বিএন‌পির সাধারন সম্পাদক সাফা‌য়েত মোর্শেদ ভূইয়া,পৌর বিএন‌পির সাধারন সম্পাদক ‌সেফা‌য়েত উল্লাহ প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন। এছাড়াও সরকা‌রি বেসরকা‌রি কর্মকর্তা,রাজ‌নৈ‌তিক,সামা‌জিক সাংস্কৃতিক  ব‌্যা‌ক্তিবর্গ ,শিক্ষক ,ব‌্যবসায়ী,পেশাজীবী সহ বি‌ভিন্ন সম্প্রদা‌য়ের সর্বস্ত‌রের জনসাধারন অনুষ্ঠা‌নে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..