
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মো. আসাদুজ্জামান, এমপি মহোদয়ের চুয়াডাঙ্গা জেলায় শুভাগমন উপলক্ষে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৩০শে অক্টোবর) আইনমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
তার শুভাগমন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অভিভাবক জনাব শরীফুজ্জামান শরীফ-এর পক্ষ থেকে মাননীয় আইনমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।এরই ধারাবাহিকতায় আজ চুয়াডাঙ্গা জেলা যুবদলের নেতৃবৃন্দ মাননীয় আইনমন্ত্রী জনাব মো. আসাদুজ্জামান, এমপি মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন।সাক্ষাৎকালে যুবদলের নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়ন ও আইনগত বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা যুবদল ও স্থানীয় অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।