• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

‎পারভেজ,বরিশাল প্রতিনিধি / ২২ দেখেছেন
আপলোড : বুধবার, ২০ মে, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ১৯ মে মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কেন্দ্রীয়ভাবে “ভূমি সেবা সপ্তাহ”-এর শুভ উদ্বোধন করেন।

‎এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জেলায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।

‎সকালে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভূমি অফিসের কর্মচারী, স্কাউট সদস্য এবং সাধারণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভায় ডিজিটাল ভূমি সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

‎মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতন করা এবং সরাসরি সেবা প্রদান নিশ্চিত করা। এ সময় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংগ্রহসহ বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয় এবং আগতদের তাৎক্ষণিক সেবা দেওয়া হয়।

‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খলিল আহমেদ, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন  মো: খায়রুল আলম সুমন, জেলা প্রশাসক, বরিশাল।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা এখন দ্রুত, সহজ ও স্বচ্ছ হয়েছে। জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..