• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কয়রায় সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায় কর্মসূচি ‘ঋণ আদায় মাস’ ঘোষণা

কয়রা (​খুলনা)প্রতিনিধি: / ১৭ দেখেছেন
আপলোড : শনিবার, ২৩ মে, ২০২৬

সোনালী ব্যাংক পিএলসি-এর বিশেষ নির্দেশনা ও সার্কুলার অনুসরণে খুলনার কয়রা শাখায় বছরব্যাপী বিশেষ খেলাপি ঋণ আদায় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সাথে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাসব্যাপী ‘ঋণ আদায় মাস’ ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

​শনিবার (২৩ মে) কয়রা শাখা কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি, খুলনা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জনাব,মোঃ গোলাম কুদ্দুস।
​উদ্বোধনী দিনেই ব্যাংকের গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। প্রথম দিনেই প্রায় ২০ জন গ্রাহক ব্যাংকের নিয়ম মেনে স্বতঃস্ফূর্তভাবে তাদের খেলাপি ঋণের টাকা পরিশোধ করেন।

​কয়রা শাখার ব্যবস্থাপক তুষার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ ওসমান গনি , প্রিন্সিপাল অফিসার সুশান্ত কুমার দাশ।
​অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী এবং সহ-সভাপতি মাস্টার আব্দুর রউফসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে ডিজিএম মোঃ গোলাম কুদ্দুস বলেন, “সোনালী ব্যাংক দেশের অর্থনীতি সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গ্রাহকদের সুবিধার্থে এবং ব্যাংকের তারল্য ও ঋণ প্রবাহ গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সার্কুলার অনুযায়ী এই বিশেষ ছাড় ও আদায় কর্মসূচি চালু করা হয়েছে।” তিনি খেলাপি গ্রাহকদের আইনি জটিলতা এড়াতে এবং বিশেষ সুযোগ সুবিধা গ্রহণ করে আগামী জুনের ‘ঋণ আদায় মাস’-এর মধ্যে ঋণ পরিশোধ করার আহ্বান জানান।

​কয়রা শাখার ব্যবস্থাপক তুষার মন্ডল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে কয়রা শাখাকে একটি আদর্শ শাখা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। ১ জুন থেকে শুরু হতে যাওয়া ‘ঋণ আদায় মাস’ সফল করতে আমরা মাঠ পর্যায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..