হেডলাইন:
​রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মামুন অর-রশিদ

সাকিব আল হাসান চাঁপাইনবাবগঞ্জ / ৮৬ দেখেছেন
আপলোড : বুধবার, ২৭ মে, ২০২৬

 

সম্প্রতি বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা পরিষদের হিসাবরক্ষক মামুন অর রশিদ।

প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে উত্থাপিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দৃঢ়ভাবে দাবি করেন, প্রকাশিত তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

তিনি আরও বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই একটি স্বার্থান্বেষী মহল তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

প্রতিবাদলিপিতে মামুন অর রশিদ দাবি করেন, একটি চক্র তার কাছে চাঁদা দাবি করেছিল। কিন্তু চাঁদা প্রদান না করায় ওই চক্রই তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে তিনি মনে করেন। এটি তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার একটি অপচেষ্টা বলেও উল্লেখ করেন তিনি।

তিনি সংশ্লিষ্ট সকল গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মকে ভবিষ্যতে যাচাইবিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।

পাশাপাশি, তার বিরুদ্ধে প্রচারিত মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  মেধাবিকাশে অনন্য রুহিয়ার ব্রাইট স্টার কেজি অ্যান্ড মডেল স্কুল: এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..