• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

বোয়ালমারীর গুণবহা ইউনিয়নে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি: / ৯৫ দেখেছেন
আপলোড : রবিবার, ২১ জুন, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

“মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও টেকসই সমাজ পুনর্গঠনে মাদক নির্মূলের প্রয়োজনীয়তা” শীর্ষক প্রস্তাবনা উপস্থাপন ও সচেতনতামূলক এ সভার আয়োজন করা হয়।

শনিবার (২০ জুন ২০২৬) বাদ মাগরিব গুণবহা ইউনিয়নের উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য ক্ষতিকর। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

সভায় বক্তব্য রাখেন— সাপ্তাহিক আল হেলাল পত্রিকার সম্পাদক ও মুসলিম মিডিয়ার সভাপতি মোহাম্মদ রিজাউল হক, সাবেক কমিশনার মোহাম্মদ আতিকুর রহমান, দিনকাল পত্রিকার প্রতিনিধি ও সাবেক বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, খতিব মাওলানা নাসিরুদ্দিন এবং জনতা ব্যাংকের ম্যানেজার হাফিজুর রহমান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মাহমুদুল হক, প্রতিষ্ঠাতা— Anti Doping and Sustainable Society Reform Movement এবং প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক পিএলসি।

আয়োজনে: “মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও টেকসই সমাজ পুনর্গঠন আন্দোলন” ও মুসলিম মিডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..