• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় কাঠ ব্যবসায়ী সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

খাগড়াছড়ি প্রতিনিধি : / ৩৪ দেখেছেন
আপলোড : রবিবার, ২৮ জুন, ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগ নেওয়া হয়।

রোববার (২৮ জুন) সকালের দিকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি শাহজালাল কাজল।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যুগ্ম সচিব সুমন বড়ুয়া, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাশ, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিন, ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি শাহজালাল কাজল বলেন, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং পরিবেশের উন্নয়নে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কাঠ ব্যাবসায়ী সমিতি প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও রক্ষনাবেক্ষন কার্যক্রম অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..