• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কয়রায় টাইগার খলিলের সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কে এলাকাবাসী,

কয়রা(খুলনা)প্রতিনিধি : / ১৮ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

খুলনার কয়রায় খলিলুর রহমান ওরফে টাইগার খলিল নামের এক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসীর কর্মকাণ্ড ভয়ভীতি ও মানুষকে আতঙ্কিত করার অভিযোগ উঠেছে।

তার বেপরোয়া কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলন করেছে বাগালী ইউনিয়নের বাগালী গ্রামের মৃত জায়েদ আলী সানার ছেলে কোহিনুর আলম সানা।

টাইগার খলিল উপজেলার বাগালী ইউনিয়নের বাগালী গ্রামের মৃত আব্দুল বারী সানার ছেলে ।

৩০ জুন মঙ্গলবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জনান, এলাকার কুখ্যাত চাঁদাবাজ, ভূমি দস্যু টাইগার খলিল তার বাহীনি নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে ঘের দখল, মসজিদের সামনে খাঁস জমি জোরপূর্বক দখল করে পুকুর খনন করেছেন। এছাড়াও গভীর রাতে তার বাহীনি নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে জীবননাশের হুমকি প্রদান করে চলে আসে। বর্তমান আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি আরও জানান, টইগার খলিল বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাব বিস্তার করে এসব অপকর্ম লিপ্ত হয়। তার নামে একাধিক জিডি, চাঁদাবাজি ও ভূমি দখলের
অভিযোগে মামলা চলমান রয়েছে। এছাড়া তার আপন ছোট ভাই আধা পাগলা মাসুদের শরীরের বিভিন্ন স্থানে নিজেই আঘাত করে প্রতিপক্ষকে ফাসাতে বিভিন্ন সময় মামলা দিয়ে হয়রানি করছে। খলিল তার পাগল ভাইকে হত্যা করে আমাদের ফাসাতে হত্যা মামলা দেওয়ার হুমকি প্রদান করে। তার হুমকীতে আমি ও আমার পরিবার নিরপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে এলাকার ত্রাস সৃষ্টিকারী টাইগার খলিলের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে খলিলুর রহমান ওরফে টাইগার খলিল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযােগ করা হয়েছে তা সঠিক নয়।

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মােঃ শাহ আলম বলেন, এব্যপারে অভিযোগ পেলে তদন্তকরে ব্যবস্থা নেয়া হবে।

সংযুক্তি ছবি, কয়রায় সন্ত্রাসী টাইগার খলিলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন এলাকাবাসী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..