হেডলাইন:
ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

কুড়িগ্রামে জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৬ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে এনসিপির অঙ্গ সংগঠন জেলা জাতীয় যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুবসমাজকে সংগঠিত করে সামাজিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শনিবার দিবাগত রাত ৮টায় কুড়িগ্রাম শহরের ফায়ার সার্ভিস মার্কেটের এনসিপির জেলা কার্যালয়ে এ
সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় যুবশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংগাঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সাগর, দপ্তর সম্পাদক তারেক খান মজলিস তারা, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সহ অনান্য নেতৃবৃন্দ। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ বলেন, যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি কুড়িগ্রামের তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করবে। শিক্ষা, কর্মসংস্থান, মাদকবিরোধী সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল বলেন, যুবসমাজ দেশের অন্যতম শক্তি। তাদের সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে একটি সুস্থ ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যেই যুবশক্তি জেলার প্রতিটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন  যতদিন বেঁচে থাকব, আপনাদের সঙ্গে আছি’—আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে একই দিন বিকেলে জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির একটি মোটরসাইকেল শোভাযাত্রা কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..