• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

যতদিন বেঁচে থাকব, আপনাদের সঙ্গে আছি’—আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৪৩ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

 

আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ সাদেক হাসানের সঙ্গে সংগঠনের দায়িত্বশীলদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আনোয়ারা উপজেলার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের চলমান ও ভবিষ্যৎ মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা এবং বিভিন্ন পরিকল্পনা গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন, শীতবস্ত্র বিতরণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সংগঠনের মানবিক কার্যক্রম আরও গতিশীল করতে আর্থিক তহবিল গঠনের প্রস্তাব তুলে ধরেন সংগঠনের সভাপতি আহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ সাদেক হাসান সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, “আমি যতদিন বেঁচে থাকব, ততদিন আপনাদের সঙ্গে আছি। আমার পরিবারও সবসময় আপনাদের পাশে থাকবে।”

মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে মানবিক ও সামাজিক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ও মতামত তুলে ধরেন। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, শিক্ষামূলক কার্যক্রম, ধর্মীয় প্রতিযোগিতা এবং সামাজিক কল্যাণমূলক উদ্যোগগুলো ধারাবাহিকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আসহাব উদ্দিন মালেকী, প্রচার সম্পাদক সাজ্জাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ নুর হোসাইন, তথ্য বিষয়ক সম্পাদক আতাউল করিম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক এস্তেফাজ রেজা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দিহামুল আলম সাকিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল, ত্রাণ বিষয়ক সম্পাদক মির খান, সিনিয়র সদস্য তারেকুল ইসলাম, সিনিয়র সদস্য মিনহাজ উদ্দীন নয়ন, সদস্য রাকিব, সদস্য জিশান ও সদস্য মিনহাজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তৈয়ব রাশেল, এম. এম. শাহ আলম,মিজান, মুহাম্মদ শওকত।

মতবিনিময় সভায় আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত দায়িত্বশীলরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..