হেডলাইন:
দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল।

রুহিয়ায় ১৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

‎মোঃ সোয়েল রানা, ​রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: / ১৮ দেখেছেন
আপলোড : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকাসহ বিকাশ ঘোষ (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার​ (১৫ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ​গ্রেফতারকৃত বিকাশ ঘোষ রুহিয়া থানার ঘনিমহেশপুর গ্রামের মৃত অঘোষ এর ছেলে। ​

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ জুলাই ১ নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামস্থ আসামির নিজ বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা ১৬০ (একশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এছাড়াও মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকা জব্দ করা হয়।

​এই ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/২৬(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-০৮, তারিখ: ১৫/০৭/২০২৬)। ​রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ​মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ১৬০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকার যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে আমাদের এই কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আরও পড়ুন  ধনবাড়ীতে সাবেক মেয়রের সম্পত্তিতে নজর ভূমিদস্যুদের, দোকানঘর জবরদখলের চেষ্টা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..