• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
হেডলাইন :

‎জুলাই শহীদ দিবস উপলক্ষে আছমত আলী খান ইনস্টিটিউশনে স্মরণ সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ৪ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে আছমত আলী খান ইনস্টিটিউশনে স্মরণ সভা, উপস্থিত বক্তৃতা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার ১৬ জুলাই দুপুর ১টা ১৫ মিনিটে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা শহীদদের অবদান তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আনোয়ারুল হক তারিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এইচ. এম. জসীম উদ্দিন।


উক্ত আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
‎আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে দেশ, জাতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

জুলাইকে কেন্দ্র করে উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। উপস্থিত সকলেই জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগকে জাতির ইতিহাসে চিরস্মরণীয় বলে অভিহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..