হেডলাইন:
দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল।

হরিপুর শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম / ৬৯ দেখেছেন
আপলোড : বুধবার, ২২ জুলাই, ২০২৬

হারভেস্টপ্লাস এবং আরডিআরএস-র উদ্যোগে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি ও জিঙ্ক-সমৃদ্ধ ফসলের গুনগত মান সম্পর্কে আলোচনা সভা করা হয়েছে।২২ শে জুলাই

বুধবার দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত নিউট্রি এগ্রিফিউশন আফ্রিকার কান্ট্রি মানেজার পেনিনা মুওকি।
আয়োজকরা বলছেন

 

, স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত পুষ্টি সচেতনতা কর্মসূচি এবং জিঙ্ক-সমৃদ্ধ খাবারের গুণগত মান বিষয়ক আলোচনা সভাটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। এই সচেতনতা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি বায়োফোর্টিফাইড বা জিঙ্ক-সমৃদ্ধ খাবারের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জানতে পারছে। এই ধরণের সচেতনতামূলক আলোচনা দেশজুড়ে পরিচালনা করা হচ্ছে।

আলোচনা শেষে দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে জিঙ্ক-সমৃদ্ধ খাবারের গুণগত মান বিষয়ে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হারভেস্টপ্লাস সলিউশনসের প্রোগ্রাম ম্যানেজার মজিবর রহমান, প্রোজেক্ট ম্যানেজার শাহিনুর কবির, আরডিআরএস এর হেড অফ এগ্রিকালচার এনামুল হক, টিম লিডার ডা. সালিউদ্দীন উপস্থিত ছিলেন।

এছাড়াও বক্তারা আরো বলেন,হারভেস্ট প্লাস বিশ্বব্যাপী বায়োফর্টিফিকেশন প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে এবং বাংলাদেশে জিংক ধান, জিংক গম ও জিংক-আয়রন সমৃদ্ধ মসুরের সম্প্রসারণে কাজ করছে। বর্তমানে দেশে আমন মৌসুমে ব্রি ধান-৭২ ও বিনা-২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান-৭৪, ৮৪, ১০০ ও ১০২ এর চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে।যার ফলে মাও শিশু কিশোর- কিশোরীদের জিংকের ঘাটতি পূরণে ব্যাপক ভূমিকা পালন করছে।

আরও পড়ুন  ‎পূবালী ব্যাংক পিএলসি বরিশাল শাখার উদ্যোগে অসহায় প্রতিবন্ধী মাহতাব তালুকদার পেলো বাংলা কিউআর কোড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..