• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি : ​ / ৪৪ দেখেছেন
আপলোড : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি : ​

নওগাঁর আত্রাইয়ে বাসা থেকে ডেকে নিয়ে মো: নাহিন আহমেদ (১৯) নামের এক কলেজ ছাত্রকে অপহরণের পর পরিত্যক্ত ইটভাটায় নিয়ে হাত-পা থেঁতলে নৃশংসভাবে হত্যার চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। এসময় তার সাথে থাকা দামী ‘আইফোন ১৫ প্রো’ মোবাইল এবং নগদ অর্থসহ মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। আহত নাহিন আত্রাইয়ের সাহেবগঞ্জ গ্রামের প্রবাসী মাসুদ রানার ছেলে এবং রাজশাহী সিটি কলেজের ছাত্র। ​

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে রাজশাহী থেকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনযোগে মায়ের সাথে আত্রাইয়ে গ্রামের বাড়িতে আসে নাহিন। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ ঘটিকার দিকে সে বাড়ির বাইরে বের হলে তার পরিচিত দুই বন্ধু ‘নদীর তীরে ঘুরতে যাওয়ার’ কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ​নাহিন নদীর তীরে পৌঁছানো মাত্রই সেখানে আগে থেকে ওত পেতে থাকা মামুন ও মান্নানসহ ৫-৬ জন সন্ত্রাসী তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালায়। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে আঘাত করলে নাহিনের থুতনির নিচে গুরুতর জখম হয়। এছাড়া লোহার রড, হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় এবং দুই পাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয় সন্ত্রাসীরা। ​

নাহিনের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার শরীরে ও পায়ে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ​আহত ছাত্রের পরিবার এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে দাবি করেছে। থানায় বর্তমানে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তারা অবিলম্বে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ মূল অভিযুক্ত মামুন ও মান্নানসহ সকল হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, “বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..