• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার / ৮৭ দেখেছেন
আপলোড : রবিবার, ২ আগস্ট, ২০২৬

রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ হাবিবুর রহমান রোববার (২ আগস্ট) সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, ভান্ডারসহ হাসপাতালের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন এবং হাসপাতালের পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ, খাদ্য ব্যবস্থাপনা ও সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।

এ সময় স্বাস্থ্য পরিচালক হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে সরকারি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, সেবার গুণগত মান বৃদ্ধি এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন, ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারিহা তাসনিম।
এছাড়াও হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিভাগীয় পরিচালককে অবহিত করেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সার্বিক সেবার মান বজায় রাখার পাশাপাশি রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..