• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

রুহিয়ায় ফ্রি চক্ষু ক্যাম্পে সেবা পেলেন ৪০০ রোগী

‎মোঃ ​সোয়েল রানা, রুহিয়া প্রতিনিধিঃ- / ৪০ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ার দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ওষুধ ও চশমাসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। ​

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রুহিয়া প্রগতি সংঘ ক্লাব প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে এতে সহযোগিতা করে ব্র্যাক ব্যাংক। সৌজন্যে ও সার্বিক চিকিৎসাসেবার ব্যবস্থাপনায় ছিল রুহিয়া প্রগতি সংঘ ক্লাব। ​ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখের দৃষ্টি পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি বিনামূল্যে অপারেশনের জন্য ছানি রোগী শনাক্ত করা হয়। ​

আয়োজকরা জানান, ছানি পড়া রোগীদের বিনামূল্যে বিদেশি লেন্সসহ অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া অপারেশন-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা, যাতায়াত এবং থাকা-খাওয়ার খরচও আয়োজকদের পক্ষ থেকে বহন করা হবে। ​স্থানয়ীরা জানান, অবহেলিত ও নিম্নআয়ের মানুষের জন্য এমন উদ্যোগ দৃষ্টান্তমূলক।

চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সেবাগ্রহীতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..