• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

বরিশালের শেবাচিম হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য হলেন বিএনপি নেত্রী নাসরিন

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ / ১২৬ দেখেছেন
আপলোড : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বরিশালের ঐতিহ্যবাহী ও প্রধান চিকিৎসাসেবা হাসপাতাল শেবাচিমের পরিচালনা কমিটির সদস্য মনোনীত হয়েছেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বরিশালের সুপরিচিত মুখ আফরোজা খানম নাসরীন।

গত ২০শে আগষ্ট শেবাচিম হাসপাতালের পরিচালক ও কমিটির সদস্য সচিব বিগ্রেডিয়ার জেনারেল ডা: একেএম মশিউল মুনীর সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।দক্ষিনাঞ্চলের প্রায় ১০ টি জেলার মানুষের অন্যতম প্রধান হাসপাতাল

এই শের ই বাংলা মেডিকেল।এখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী) জহির উদ্দিন স্বপন।সদস্য মনোনীত হওয়ায় আফরোজা খানম নাসরীন কে অভিনন্দন জানিয়েছে মহানগর বিএনপি ও এর নেতাকর্মীরা।তারা মনে করে নবাগত এই পরিচালনা পরিষদের সদস্যরা হাসপাতালটির চিকিৎসা সেবার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন।

পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..