হেডলাইন:
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত

মোঃ  মুক্তাদির  হোসেন, স্টাফ  রিপোর্টার / ৬৮ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ  আহালে সুন্নাত ওয়াল জামাতের অন্যাতম খাদেম ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিকী উরস শরীফ উপলক্ষে  রুপগন্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা গ্রামের নিজ বাড়িতে  কোরআন খতম,  মিলাদ, জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ই এপ্রিল রোজ সোমবার  বাদ আসর হইতে পবিত্র কোরআন খতম পড়া দিয়ে শুরু করা হয়। পবিত্র ওয়াজ, মিলাদ, জিকির , শেষে দোয়া করে তবারক বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে দোয়া  পরিচালনা করেন  আওলাদে রাসুল (সাঃ)  হযরতুল আল্লামা  আলহাজ্ব সৈয়দ বাহাদুর শাহ্ আল মোজাদ্দেদী,আল আবেদী ( মাঃ জিঃ আঃ) গদ্দীনিশীন, পিরে কামেল, ইমামে রাব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুর।
সুফী আলহাজ আবদুল কাদির রঃ এর সুযোগ্য উত্তরসূরি, কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, গোলাম রসূল সুমনের সার্বিক তত্বাবধানে এবং সঞ্চালনায় ছিলেন আল-আমিন দেওয়ান আল আবেদী, যুব বিষয়ক সম্পাদক, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম  কাজল। বিশেষ অতিথি ও ওয়াজিন হিসেবে হযরত মাওলানা  মুফতী  মাকসুদুল হাসান, হাফেজ মাওলানা  আল মামুন   আল আবেদী, মাওলানা মফিজুল ইসলাম সাদেক আল আবেদী উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরশেদ আলম মিন্টু।  সভাপতি, আঞ্জুমানে রঃ মইনীয়া মাইজভান্ডারীয়া, কালীগঞ্জ – গাজীপুর। মোঃ আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা ও সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা, আঞ্জুমানে রঃ মইনীয়া মাইজভান্ডারীয়া।
এছাড়াও স্থানীয় সম্মানিত ব্যাক্তিবর্গ সহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ককবরক গানের মিউজিক ভিডিও ‘সাল কাসাদোক’ প্রকাশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..