• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

সিরাজগঞ্জের যমুনা চরে নতুন উপজেলা গঠনে প্রশাসনিক তোড়জোড়: স্থানীয়দের চোখে আঁশার আলো

কাজিপুর (​সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৫১ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীবেষ্টিত দুর্গম ও সুবিধাবঞ্চিত ৬টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে নতুন একটি পূর্ণাঙ্গ উপজেলা গঠনের প্রশাসনিক প্রক্রিয়া জোরদার করা হয়েছে। দীর্ঘদিনের প্রশাসনিক দূরত্ব, নদীভাঙন এবং জীবনযাত্রার সীমাবদ্ধতা কাটিয়ে মূলধারার উন্নয়নে যুক্ত হওয়ার যে স্বপ্ন চরাঞ্চলের মানুষ দেখে আসছিল, তা বাস্তবায়নের লক্ষ্যেই এ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

রবিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) ​স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে সম্প্রতি জারি করা এক পত্রে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাবনা ও তথ্যাদি আহ্বান করা হয়েছে। উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত উক্ত চিঠিতে নতুন প্রস্তাবিত ‘যমুনা’ উপজেলার আয়তন, জনসংখ্যা, সদর দপ্তরের অবস্থান, জেএল নং, মৌজার বিবরণ এবং বিদ্যমান উপজেলা থেকে দূরত্বের বিস্তারিত ছক মোতাবেক তথ্য প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

​জানা যায়, যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন হওয়ায় কাজীপুরের চরাঞ্চলীয় ৬টি ইউনিয়নের লাখ লাখ মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক সুযোগ-সুবিধা ও সরকারি সেবা থেকে বঞ্চিত। যোগাযোগ ব্যবস্থার চরম দুর্ভোগের কারণে স্বাস্থ্যসেবা, প্রশাসনিক কাজ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকি চরাঞ্চলবাসীর জন্য একটি নিত্যদিনের সংগ্রাম।

এছাড়া প্রশাসনিক দপ্তরগুলোর অবস্হান নদী পার হয়ে মূল ভূখণ্ডে হওয়ায় জরুরি প্রয়োজনে সাধারণ মানুষকে নদী পথ পাড়ি দিয়ে চরম ঝুঁকি ও অর্থ ব্যয় করে যাতায়াত করতে হয়।

স্থানীয়দের দাবি, ‘যমুনা’ নামে পৃথক উপজেলা গঠিত হলে এই অঞ্চলে কেবল প্রশাসনিক সেবাই সহজতর হবে না, বরং চরাঞ্চলে রাস্তাঘাট, সেতু, বিদ্যালয় ও হাসপাতালের মতো মৌলিক অবকাঠামোগত উন্নয়ন দ্রুত রূপ লাভ করবে।

জেলা কৃষি অফিসের মতে, চরাঞ্চলে নতুন উপজেলা গঠিত হলে যমুনার বিশাল পলি ও উর্বর জমিতে উৎপাদিত কৃষিপণ্যের সঠিক বিপণন ও সংরক্ষণে প্রশাসনিক তদারকি বৃদ্ধি করা সম্ভব হবে। ফলে স্হানীয় কৃষি উৎপাদন বাড়বে ও কৃষকদের অর্থনীতি পুনরুজ্জীবিত হবে।

নতুন উপজেলা গঠন নিয়ে সিরাজগঞ্জ জেলা ​পুলিশের দাবি, ” নতুন উপজেলা গঠন হলে কাজিপুরের দুর্গম চরাঞ্চলে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষা জোরদার করতে স্থানীয় পুলিশ ও প্রশাসনিক উপস্থিতি কার্যকর ভূমিকা রাখবে।”

স্হানীয় পরিবেশবিদরা মনে করেন , ​নতুন উপজেলা গঠিত হলে নদীভাঙন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন সহায়তা পৌঁছে দেওয়া অনেক বেশি সহজ হবে মনে করছেন সংশ্লিষ্ট সকলে।

রাজশাহী বিভাগীয় কমিশনার এবং কাজীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্মারকের ওপর ভিত্তি করে মন্ত্রণালয়ের এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী এবং বাস্তবমুখী বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ। তাদের মতে,সরকারের এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হলে যমুনা পারের খেটে খাওয়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং তারা জাতীয় সামগ্রিক উন্নয়নে জোরালো অংশীদার হতে পারবে।

​মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৪ সালের উপজেলা সৃজন সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করে দ্রুততম সময়ে এই প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়া হলে কাজীপুরের চরাঞ্চল এক নতুন প্রশাসনিক ও অর্থনৈতিক যুগে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..