হেডলাইন:
জিয়ানগর বায়তুল জান্নাত মসজিদে শিশুদের কুরআন শিক্ষার উৎসব শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)

মোঃহাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধি:- / ২৫ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আটককৃত এক পথভ্রষ্ট কিশোরীকে পরিবারের নিকট হস্তান্তর করেছে বিজিবি। হস্তান্তরিত সাথী আক্তার (১৭) শরীয়তপুর জেলার গোসাইহাট থানার হেলাল সর্দারের মেয়ে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিজিবির ৫১ রংপুর ব্যাটেলিয়ান তাকে পরিবারের কাছে হস্তান্তর পরবর্তী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

গত রোববারব (২০ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটের দিকে জেলার পাটগ্রাম থানাধীন কুচলিবাড়ী ইউনিয়নের পাইকারপাড়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় সাথী আক্তার নামে এক কিশোরীকে উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন বিজিবি টহল দলকে অবহিত করলে টহল দল ঘটনাস্থলে গিয়ে কিশোরীটির সঙ্গে কথা বলে তার পরিচয় ও ঠিকানা জানতে পারে।

পরবর্তীতে উক্ত ঠিকানারসুত্র ধরে শরীয়তপুরের গোসাইরহাট থানার সাথে যোগাযোগ করে কিশোরীটির পরিচয় ও ঠিকানা নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) ভোরে কিশোরীটির বাবা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য পাটগ্রাম সীমান্তে উপস্থিত হয়ে তাকে শনাক্ত করেন।

কিশোরীটিও তার বাবাকে শনাক্ত করলে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিজিবি টহল দল তাকে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন  দর্শনার সাড়াবাড়িয়া বাড়ির আঙিনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..