• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

রুহিয়ায় পানির পাম্প চুরি করতে গিয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

মোঃ সোয়েল রানা, ​রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: / ১৫ দেখেছেন
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় পানির পাম্প চুরি করার সময় বাধা দেওয়ায় বা দেখে ফেলার কারণে বিন্দুমতি (৭৫) নামের এক বৃদ্ধাকে মাথায় সজোরে আঘাত করে হত্যা করেছে অজ্ঞাতনামা চোর চক্র। ​

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রুহিয়া উপজেলার ৩ নং রাজাগাঁও ইউনিয়নের চাপাতি দুর্গা মন্দির পাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত বিন্দুমতি ওই গ্রামের মৃত অলিন সরকারের স্ত্রী।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকা থেকে ১২ ঘটিকার মধ্যে কোনো এক সময়ে মৃত অলিন সরকারের ছোট ছেলে রঞ্জন সরকারের (৩২) বসতবাড়িতে পাম্প চুরির উদ্দেশ্য ঢোকে অজ্ঞাত চোরেরা। ঐ সময়ে বৃদ্ধা বিন্দুমতি ঘুম থেকে উঠে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের দক্ষিণ পাশের গলি দিয়ে বাথরুমে যাচ্ছিলেন।

এ সময় পানির পাম্প চুরি করতে থাকা চোরেরা তাকে দেখে ফেলে এবং ধরা পড়ার ভয়ে তার মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হয়ে গলির ভেতরেই লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। ​পরে রাত আনুমানিক ১২ ঘটিকার দিকে রঞ্জন সরকার স্থানীয় বৈরাগীরহাটের নিজ দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। ঘরে ঢুকে স্ত্রীকে ডাক দিলে স্ত্রী শ্রীমতি দিপালী রানী বাথরুমে যাওয়ার পথে গলিতে শাশুড়িকে পড়ে থাকতে দেখেন। ডাক-চিৎকারে রঞ্জন সরকার ছুটে এসে দুজনে মিলে বৃদ্ধাকে বারান্দায় এনে শোয়ান।

কোনো সাড়াশব্দ না পেয়ে মাথায় হাত দিলে জমাট বাঁধা রক্ত দেখতে পান। পরবর্তীতে পরিবারের অন্য সদস্য ও আশপাশের লোকজন এসে পরীক্ষা করে জানান, তিনি আর বেঁচে নেই। ঘটনার পর পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে দেখতে পান, নিহতের ছেলে গোলাপ সরকার, মিলাল সরকার ও রঞ্জন সরকারের বসতবাড়ির পানির পাম্পটি চুরি হয়ে গেছে।

​সংবাদ পেয়ে রুহিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। ​এ বিষয়ে রুহিয়া থানা পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..