• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

লক্ষ্মীছড়িতে গাজী রাবার প্লান্টেশনের বিরুদ্ধে শত একর জমি দখলের অভিযোগ

মোঃ আব্বাছ, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি): / ১৫ দেখেছেন
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ২১৮নং জুর্গাছড়ি মৌজায় গাজী রাবার প্লান্টেশনের বিরুদ্ধে শত একর জমি জবরদখল, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন লক্ষ্মীছড়ি উপজেলার ভূমি রক্ষা কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম লিখিত অভিযোগ উপস্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম অভিযোগ করেন, পুনর্বাসিত কৃষকদের কাছ থেকে কিছু জমি ক্রয় করা হলেও বড় একটি অংশ জোরপূর্বক দখল করে সেখানে রাবার বাগান করা হয়েছে। জমির মালিকরা নিজেদের জমিতে প্রবেশ করতে গেলে মামলা ও হয়রানির হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী, ব্যবস্থাপক আব্দুল মান্নান, আব্দুর রউফ ও জাহাঙ্গীর আলম জড়িত।

এ সময় রফিকুল ইসলাম দাবি করেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে জড়িয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে, তার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। তিনি এ ধরনের প্রচারের প্রতিবাদ জানান।

ভূমি রক্ষা কমিটির সদস্যরা জানান, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে সরকারি দপ্তরে অভিযোগ এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত প্রতিকার পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে তারা ভূমি বিরোধের সুষ্ঠু তদন্ত, প্রকৃত ভূমির মালিকানা যাচাই এবং ন্যায়বিচারের দাবি জানান। একই সঙ্গে বিষয়টি গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত জমির মালিক আব্দুল কাদির, আফাজ উদ্দিন ও আব্দুল জলিলসহ ভূমি রক্ষা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে অভিযোগগুলোর বিষয়ে গাজী রাবার প্লান্টেশন কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..