• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

গোপালগঞ্জে নির্মাণাধীন কারখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

লুৎফর সিকদার.গোপালগন্জ্ঞ: / ৪৮ দেখেছেন
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে একটি নির্মাণাধীন কারখানার ভেতর থেকে ইমাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে উলপুর বাজার পেরিয়ে কংশুর এলাকার ওই কারখানা থেকে মরদেহটি উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিহত ইমাম গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। তাঁর বাবার নাম জানা যায়নি। তাঁর মা আছিয়া বেগম সৌদি আরবে থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কংশুর এলাকায় একটি নির্মাণাধীন কারখানার ভেতরে ইমামকে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। খবর পেয়ে সংশ্লিষ্ট সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইমামের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..