হেডলাইন:
দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল।

পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত বিজিবি সদস্য

পানছড়ি প্রতিনিধি : / ৯৮ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সিএনজি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তানিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।
‎
‎শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎দুর্ঘটনার পর গুরুতর আহত শিশু তানিয়াকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেজওয়ান তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎নিহত তানিয়া উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে।
‎
‎পারিবারিক সূত্রে জানা যায়, তানিয়া পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সিএনজি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎
‎তানিয়ার নানা আমিজুল হক জানান, নাতনি তানিয়াসহ পরিবারের কয়েকজন সদস্য খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎অন্যদিকে, দুর্ঘটনায় আহত বিজিবি সদস্য নায়েব সুবেদার আব্দুর রাজ্জাককে চিকিৎসার জন্য গুইমারা বিজিবি হাসপাতালে নেওয়া হয়েছে।
‎
‎এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎
আরও পড়ুন  ঝালকাঠিতে উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন: বৃক্ষরোপণ থেকে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..