
মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসন (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী) জাতীয় সংসদ উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মির্জা ফয়সল আমীনের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন তাঁর মেয়ে ডাঃ মির্জা ফাইজা তাসমীম শামন্তী। শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে ৩নং রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর কৈ-বাড়ি মসজিদ মাঠ এবং আসাননগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পৃথক নির্বাচনী পথসভায় তিনি অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মির্জা ফাইজা তাসমীম শামন্তী বলেন, আমার বাবা মির্জা ফয়সল আমিন সারাজীবন এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। তিনি রাজপথের আন্দোলনে যেমন আপসহীন ছিলেন, তেমনি এলাকার উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ। ঠাকুরগাঁও-১ আসনের মানুষের অধিকার পুনরুদ্ধার ও অবহেলিত জনপদের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যেই দল তাঁকে মনোনীত করেছে। তিনি আরও বলেন, জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে যে অভূতপূর্ব সাড়া ও ভালোবাসা দেখছি, তাতে আমরা অত্যন্ত আশাবাদী। আগামী উপ-নির্বাচনে ভেদাভেদ ভুলে ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকা