• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত

জাকির হোসেন ,বেনাপোল (যশোর) প্রতিনিধি: / ৩৯ দেখেছেন
আপলোড : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বেনাপোল বর্ডার দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে একই পরিবারের ৩ জনকে বাংলাদেশে ফেরত দিয়েছে। ভারতে অবৈধভাবে অবস্থানের পর সাজা ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত দেওয়া হয়েছে।

সোমবার ২৬ অক্টোবর সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির সীমান্ত পিলার ১৮/৮-এস সংলগ্ন শূন্য লাইন দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাঁদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

ফিরিয়ে আনা বাংলাদেশি নাগরিকরা হলেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ধরাদোয়া ধেথলার (ডেপুয়ারপাড়) গ্রামের মোঃ আল আমিন শেখ (২০), তাঁর স্ত্রী জোসনা আক্তার (২১) এবং তাঁদের দুই বছরের শিশু সন্তান আরমান শেখ।

বিজিবি সূত্রে জানা যায়, ভালো কাজের আশায় তাঁরা দীর্ঘদিন আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। ভারতে অবস্থানের সময় সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাঁরা আটক হন। পরবর্তীতে সাজা ভোগের পর দুই দেশের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।

হস্তান্তর প্রক্রিয়া শেষে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ ফেরত আসা ৩ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষ করে ফেরত আসা ব্যক্তিদের যশোরের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে এনজিও সংস্থাটি তাঁদের নিজ নিজ পরিবারের নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন  বিজিবি ও স্থানীয়দের প্রতিবা‌দে বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..