• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
হেডলাইন:
ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক

নওগাঁ নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকা থেকে ১৯০ পিস ইয়াবাসহ নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার-৩

মোঃ রাফি হোসেন (নওগাঁ জেলা প্রতিনিধি): / ১৬ দেখেছেন
আপলোড : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৭০ টাকা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর নেতৃত্বে অভিযানে অংশ নেয় নওগাঁ সদর থানা পুলিশ ও কিউআরটি (কুইক রেসপন্স টিম)। শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সুইপার কলোনিতে মিন্টু বাঁশফোরের বাসার সামনে থেকে আপেল প্রামাণিক (৬৫) ও মারুফ সরদার (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। আপেল প্রামাণিক নওগাঁ সদর উপজেলার সুলতানপুর মিস্ত্রিপাড়া এলাকার দেওনত প্রামাণিকের ছেলে। মারুফ সরদার নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া থানা মোড় এলাকার বাবু সরদারের ছেলে। তাঁদের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া আরেকটি বাড়িতে তল্লাশি চালিয়ে একটি শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা নাকের ড্রপের ছোট কৌটার ভেতর থেকে আরও ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই স্থান থেকে পলিথিনে মোড়ানো ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় বাবুল দপ্তরি (৬২) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ এলাকার মৃত আব্দুল জব্বার দপ্তরির ছেলে।

আরও পড়ুন  ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার হওয়া ১০২ ও ৮৮ পিস মিলিয়ে মোট ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির অভিযোগসংশ্লিষ্ট নগদ ৪ হাজার ৭০ টাকা।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নওগাঁ শহরে মাদকদ্রব্যের বিস্তার রোধে ধারাবাহিক অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। মাদকবিরোধী কার্যক্রমের মাধ্যমে মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..