• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
হেডলাইন:
ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক

বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না: সেলিম

মোঃ বাদল শেখ (গোপালগঞ্জ প্রতিনিধি): / ৪৩ দেখেছেন
আপলোড : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি বলেছেন, “বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না। তোমরাই আগামীর ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে এখন থেকেই পরিশ্রম শুরু করতে হবে।”

সোমবার (২৬ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।

নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এ নাঈম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরিফ, সরকারি মডেল এসজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুর ইসলাম রোমান, লোহাচুড়া দাখিল মাদ্রাসার সুপার ওহিদুজ্জামান, মৌলভী আঃ হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, কৃতী শিক্ষার্থী সমুজিত পাল ও তাসফিয়া সাফারী সাফাসহ অনেকে।

আরও পড়ুন  শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ৬ দফা দাবিতে ফার্মেসি বিভাগের আল্টিমেটাম

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল ও সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় মুকসুদপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..