• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
হেডলাইন:
ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক

চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৭০ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন মৌলভীবাজারের কুলাউড়া চারুহাট চিত্রাংকন একাডেমির পরিচালক ও প্রশিক্ষক জিয়াউল হক জিয়া।

 শনিবার (২৪ অক্টোবর) সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমির আয়োজনে তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ইতিহাসবিদ ডক্টর মুমিনুল হক একাডেমি সিলেটের উদ্যোগে প্রতিবছর সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও মানবকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের গুণীজনদের এ সম্মাননা প্রদান করা হয়। এ বছরও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪০ জন গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

একাডেমির সভাপতি ও লোকসংস্কৃতি গবেষক আবু সালেহ আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফাতাউর রহমান ও উপস্থাপিকা হেপি জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আশরাফুল করিম। প্রধান আলোচক ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেটের সাধারণ সম্পাদক ও গল্পকার সেলিম আওয়াল প্রমুখ।

জিয়াউল হক জিয়ার আঁকা চিত্রকর্ম ইকুয়েডর, নেপাল, ভারতসহ দেশে-বিদেশে বিভিন্ন প্রদর্শনীতে স্থান করে নেয়। ২০১১ সালে বাংলাদেশ শিশু একাডেমি কুলাউড়া শাখা চারুকলা প্রশিক্ষক হিসেবে পথ চলা শুরু করেন। ২০১২ সালে থেকে নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে চারু ও কারুকলা বিষয়ের শিক্ষকতা করেন। ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন কুলাউড়ায় চারুহাট চিত্রাংকন একাডেমি। 

জিয়াউল হক জিয়া ছবি আঁকার পাশাপাশি সাংবাদিকতা, টেলিভিশন ও মঞ্চ নাটকে অভিনয়, ছোটদের জন্য গল্পের বই “ঘুমন্ত বিবেক জাগানোর সভা, দুষ্টু এক আমি, ভূতুড়ে মাছ ও নাটক বোকা ধোকা প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন  মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..