• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
হেডলাইন:
ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক

পার্বতীপুরে বিরোধের জেরে প্রধান শিক্ষকের মৃত্যু, গ্রেপ্তার ২

মাসুদুর রহমান,দিনাজপুর: / ১৩ দেখেছেন
আপলোড : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের পার্বতীপুরে বিরোধের জেরে মারধরের ঘটনায় মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দুপুরে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি ওই এলাকায়।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রয়াত শিক্ষক আজিজুল হকের বাড়ি নির্মাণের পারিশ্রমিক, কাঠের হিসাব ও শ্রমিকদের মজুরি বণ্টন নিয়ে বিরোধ চলছিল। এ ছাড়া বাড়ির পাশের রাস্তার জমি নিয়েও বিরোধ ছিল। এর জেরে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মনোরঞ্জন রায়কে লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে তাঁকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার ভোরে চিরিরবন্দর উপজেলার হাসিমপুর এলাকা থেকে তাঁর ভাই আশিকুজ্জামান আলো মিয়াকে গ্রেপ্তার করা হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বিপিএম-সেবা জানান, মনোরঞ্জন রায় দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন  খুলনার চাঞ্চল্যকর আজমল হত্যা মামলার অন্যতম আসামী রিফাত  গ্রেফতার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..