• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

বরিশালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের অধীনে দিনব্যাপী কর্মশালা।

ববি প্রতিনিধি / ২৯ দেখেছেন
আপলোড : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

  • তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে “ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশনস” শীর্ষক  কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বরিশালের ব্লাক কুইন কনভোকেশন হলে তরুণদের সামাজিক সংগঠন ‘ওয়ার্ল্ড ইউথ আর্মি’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সরকারি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়সহ মোট ৩০ জন নির্বাচিত শিক্ষার্থী এই সেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই আয়োজনে জেন্ডার স্টিরিওটাইপ (লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও কুসংস্কার), সাইবার বা ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া সচেতনতা এবং সামাজিক অ্যাডভোকেসির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

তরুণ সমাজকে ডিজিটাল জগতে নিরাপদ রাখার উপায় শেখানো এবং সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের ভূমিকা নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সমতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর ভিত্তি করে আয়োজিত ইন্টারেক্টিভ সেশনগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মতামত ও ভাবনার কথা তুলে ধরেন।

উল্লেখ্য, এই প্রকল্পটি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারিত্বে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন  এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনে আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..