হেডলাইন:
নড়াইলে হিন্দু যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জীবননগরে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ, পলাতক-১ এইচএসসির ফলে ধস: দামুড়হুদায় পাসের হার ২৪.৫১%, বুড়িচংয়ে মিষ্টির বাজার মন্দা কালিয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খুলনার আরএস ফুটবল একাডেমির জয় কামারখন্দে এইচএসসি ২০২৬: সাফল্যের শীর্ষে হাজী কোরাপ আলী কলেজ কালিয়াকৈরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: যান চলাচল বন্ধ  থানচি কলেজে এইচএসসির ফলাফলে ধস, শিক্ষকদের দায়িত্বহীনতা নিয়ে অভিভাবকদের তীব্র ক্ষোভ দীঘিনালার তিন কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ১৫–২৪ শতাংশ দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আজ এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী

জকসু পরিবহন সম্পাদকের দাবির প্রেক্ষিতে ৪ রুটে নতুন বিআরটিসি বাস দিচ্ছে প্রশাসন

জবি প্রতিনিধি: / ২৬০ দেখেছেন
আপলোড : বুধবার, ১৩ মে, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে নারায়ণগঞ্জ, মিরপুর, আব্দুল্লাহপুরসহ মোট চারটি রুটে নতুন বিআরটিসি বাস সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক। তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাস সংকটে ভুগছেন। মূলত ড্রাইভার সংকটের কারণে আমরা পর্যাপ্ত বাস দিতে পারিনি। পরবর্তীতে আমাদের বর্তমান উপাচার্য অধ্যাপক রইস উদ্দীন স্যারের সহযোগিতা এবং জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের দাবির প্রেক্ষিতে চারটি রুটে নতুন বাস দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “নতুন বাস চালু হলে সংশ্লিষ্ট রুটগুলোতে শিক্ষার্থীদের চাপ কমবে এবং নিয়মিত যাতায়াত আরও সহজ হবে। খুব শিগগিরই বাসগুলো রুটে নামানো হবে।”

এ বিষয়ে জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, “বিশ্ববিদ্যালয়ে বাস সংকট দীর্ঘদিনের। নতুন ব্যাচের ক্লাস শুরু হওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। এজন্য আমি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্য রইস উদ্দীন স্যার ও পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্যারের কাছে নতুন আটটি বাস সংযুক্ত করার দাবি জানিয়েছিলাম। পরবর্তীতে রইস স্যারের আন্তরিকতা ও আতিক স্যারের উদ্যোগে এখন চারটি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পর্যায়ক্রমে আরও বাস বাড়ানো হবে বলে আশা করছি। যেসব রুটে শিক্ষার্থীদের চাপ বেশি, সেসব রুটেই নতুন বাস দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পুরাতন কিছু অচল ও নষ্ট বাস মেরামতের কার্যক্রমও চলমান রয়েছে। সেগুলো সংস্কার শেষে পুনরায় চলাচলের উপযোগী করা গেলে পরিবহন সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।”

আরও পড়ুন  কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন বাস সংযুক্ত হলে ক্লাস ও পরীক্ষাকেন্দ্রিক যাতায়াতে ভোগান্তি অনেকাংশে কমবে। বিশেষ করে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..