• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

পাটগ্রাম পৌর জামায়াতের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম / ১২৮ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌরসভা শাখার উদ্যোগে এক ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) পাটগ্রাম পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো:মিরু হাসানের সভাপতিত্বে স্থানীয় পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর শাখার অফিস সেক্রেটারী মাওলানা হাফিজুল ইসলামের সঞ্চালনায় শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার যুব বিভাগের সভাপতি মাওলানা মো:আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারী মো: মনোয়ার হোসেন।শিক্ষা বৈঠকে(প্রশিক্ষণ কর্মশালায়) প্রধান আলোচক হিসেবে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর শাখার সহকারী সেক্রেটারী মো:ইসমাঈল হোসেন,পৌর জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা হাফিজুল ইসলাম প্রমুখ।

দায়িত্বশীল শিক্ষা বৈঠকে পাটগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি, সেক্রেটারী সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..