• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

পীরগঞ্জে ন্যায্য দাম পান সব্জী চাষী, মুনাফা গুনছে ফড়িয়ারা; বিক্ষুব্ধ কৃষকরা।

মো. আরফান আলী : / ৭ দেখেছেন
আপলোড : সোমবার, ২২ জুন, ২০২৬

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সেনুয়া মৌজার কৃষকরা তাদের উৎপাদিত লাউ, করলা, চিচিংগা বেগুনসহ বিভিন্ন কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তুলেছেন। ফড়িয়ারা দাম নির্ধারণ করে কৃষিপণ্য ক্রয় না করায় বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় কৃষকরা।

রবিবার ২১ জুন রাত ১০টা থেকে মধ্য রাত ১টা পর্যন্ত উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তা ও সেনুয়া বাজারে ফড়িয়াদের গদিঘরের সামনে প্রায় চার ঘণ্টা ব্যাপী বিক্ষোভ করেণ তারা।

স্থানীয় কৃষক সাঈদ হোসেন ও বেল্লাল সহ অনেকে জানান, এলাকার বাইরে থেকে ব্যবসায়ীরা এসে নির্ধারিত দামে ফড়িয়াদের মাধ্যমে কৃষিপণ্য কিনে থাকেন। কিন্তু ফড়িয়ারা কৃষকদের সঙ্গে দাম নির্ধারণ না করেই করলা, লাউসহ বিভিন্ন ফসল নিয়ে যান। পরে তিন-চার দিন পর তাদের নিজেদের ইচ্ছামতো কৃষকদের হাতে টাকা তুলে দেন। কৃষকরা ফসল বিক্রির জন্য ফড়িয়াদের গদিঘরে দাম জানতে চাইলে তারা বলেন, “দাম নেই, মাল দেন, বিক্রি করে টাকা দেব।

এতে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। ফসল বিক্রি করেও তাদের লোকসান গুনতে হচ্ছে, আর লাভের টাকা গুনছে ফড়িয়ারা।

বিক্ষোভ চলাকালে কৃষকদের তোপের মুখে ফড়িয়ারা তাদের গদিঘর ছেড়ে চলে যান। পরে বিক্ষুব্ধ কৃষকরা একত্রিত হয়ে গদিঘরগুলোর শাটার নামিয়ে দিয়ে নীরব প্রতিবাদ জানান।

ঠাকূরগাঁও জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা বলেন, “কৃষকরা যাতে ন্যায্যমূল্য পান এবং আড়ত, পাইকারি ও খুচরা বাজারে সুষ্ঠু বাজার ব্যবস্থা নিশ্চিত হয়, সে লক্ষ্যে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে সরেজমিনে গিয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি ও কৃষকদের সঙ্গে কথা বলে প্রেয়জনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..