• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি / ৯ দেখেছেন
আপলোড : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। তবে এ ঘটনায় বাসে থাকা অন্যান্য যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

 

ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক শ্রীবাস বাড়ৈ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আজ রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের রায়াপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার বাসিন্দা। তিনি ‘নাহিদ সুপার পরিবহণ’ নামের ওই বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন!

 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা নাহিদ সুপার পরিবহণের যাত্রীবাহী বাসটি রায়াপুর বটতলা এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার সাথে সাথে বাসের নিচে চাপা পড়েন সুপারভাইজার মনির হোসেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে বাসের ভেতরে থাকা অন্যান্য যাত্রীরা দ্রুত জানালার কাচ ভেঙে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

 

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে টেনে তোলা হয়।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..