• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

চাতরীতে মসজিদ-মন্দির ও ক্যান্সার রোগীদের পাশে নুরুল কবির রানা

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা প্রতিনিধিঃ- / ২৪ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল কবির রানার মানবিক কর্মকাণ্ডে প্রশংসা করছেন স্থানীয়রা। বুধবার (১২ আগস্ট) তিনি চাতরী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ধর্মীয় প্রতিষ্ঠান ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি মধ্যম ডুমুরিয়া ছিদ্দিক শাহ (রহ.) জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ৫০ হাজার টাকা এবং চাতরী নাথপাড়া শ্রী শ্রী হরগৌরী মহাশ্মশান মন্দিরের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেন।

এ ছাড়া পূর্ব ডুমুরিয়া শাহী জামে মসজিদের উন্নয়ন কাজে ১০ হাজার টাকা এবং শামসুদ্দিন আহমদ চৌধুরী বাড়ি জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য আরও ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি চিকিৎসা সহায়তাতেও এগিয়ে আসেন তিনি। উত্তর চাতরীর ক্যান্সারে আক্রান্ত মোহাম্মদ রুবেলের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা এবং পশ্চিম সিংহরা (মল্লিক বাড়ি) এলাকার ক্যান্সার আক্রান্ত অজিত মল্লিক (প্রকাশ বাসুদেব)-এর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা সহায়তা দেন।

সব মিলিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান ও অসুস্থ ব্যক্তিদের জন্য তিনি ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

স্থানীয়দের মতে, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগটি ইতিবাচক। তারা বলেন, জনসেবামূলক এ ধরনের কার্যক্রম স্থানীয় পর্যায়ে মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে।

অ্যাডভোকেট নুরুল কবির রানা বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী অসহায়, অসুস্থ মানুষ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় জনগণের কল্যাণ, চিকিৎসা সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..