• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

পানছড়িতে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে হেডম্যান টিলায় বর্ণাঢ্য র‍্যালি

নিজেস্ব প্রতিনিধিঃ- / ৮৯ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হেডম্যান টিলা এলাকায় বর্ণাঢ্য পথযাত্রা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়।

 

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ২টায় হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। হেডম্যান টিলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

 

র‍্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা পবিত্র রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, সৌহার্দ্য, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

 

আয়োজনে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার সদস্য মো. ইউসুফ আলী, হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মাহাবুব আলম রেজভী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল মান্নান, মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন, পানছড়ির দপ্তর সম্পাদক মো. মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও এলাকাবাসী।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদের সভাপতি মো. আনোয়ার হোসেন। পরে অংশগ্রহণকারীরা হেডম্যান টিলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদ প্রাঙ্গণে এসে র‍্যালি শেষ করেন।

 

আয়োজকরা বলেন, পবিত্র রবিউল আউয়াল মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, মানবতা, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..