• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

পটিয়া নবজাগরণ সাংস্কৃতিক সংসদের দ্বিবার্ষিক কমিটি গঠন

পটিয়া প্রতিনিধিঃ- / ৪১ দেখেছেন
আপলোড : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

পটিয়া নবজাগরণ সাংস্কৃতিক সংসদের সাধারণ সভা শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বাবু তুষার বরণ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি তুষার বরণ দত্ত, সহ-সভাপতি নিকিতা ঘোষ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান, সহ-সম্পাদক জান্নাতুল কাওছার, সাংগঠনিক সম্পাদক রাশেদ উল্লাহ আলমদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক স্নিগ্ধা চক্রবর্তী, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেশমি চৌধুরী, অর্থ সম্পাদক রুম্পা দত্ত, প্রচার সম্পাদক কাউসার মাসুম এবং দপ্তর সম্পাদক আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মোঃ জাফর ও অভিজিৎ দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংস্কৃতি একটি সমাজ ও জাতির পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। সাহিত্য, সংগীত, নাটক, নৃত্যসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড মানুষের মননশীলতা বিকাশের পাশাপাশি সমাজে সম্প্রীতি, মানবিকতা ও মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম।

সভায় নবগঠিত কমিটির সদস্যরা পটিয়ার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ, প্রাণবন্ত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নিয়মিত সাহিত্য, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..