• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

কর্ণফুলীতে একই নামে দুই প্রেস ক্লাব, কমিটি ঘিরে আলোচনা

আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম: / ৫৬ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একই নামে দুটি পৃথক “কর্ণফুলী প্রেস ক্লাব”-এর কমিটি গঠন ও নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ২৪ মার্চ এক উৎসবমুখর পরিবেশে একটি “কর্ণফুলী প্রেস ক্লাব”-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই নির্বাচনে সভাপতি নির্বাচিত হন মোর্শেদুর রহমান নয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ওসমান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব মাস্টার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাহ অহিদিয়া কেজি অ্যান্ড হাইস্কুলের পরিচালক শফিক সাদেক।
এ সময় স্থানীয় সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং মাঠপর্যায়ের সাংবাদিকদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
অন্যদিকে, রোববার (৫ এপ্রিল) “কর্ণফুলী প্রেস ক্লাব”-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি নুরুল আমিন মিন্টু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ মনছুর, সহ-সভাপতি মোহাম্মদ বদরুল হক, যুগ্ম সম্পাদক এস এম সালাহউদ্দিন এবং অর্থ ও দপ্তর সম্পাদক মো. জাবেদ। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন মো. সাইফুল ইসলাম।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ কাইয়ুম, মো. আয়াজ, মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং ইকবাল বাহার।
একই উপজেলায় একই নামে দুটি প্রেস ক্লাবের পৃথক কার্যক্রম ও নেতৃত্ব গঠনের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, উভয় সংগঠনই সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত উন্নয়নে ভূমিকা রাখবে। তবে বিভাজন এড়াতে ঐক্য ও সমন্বয় বজায় রাখা সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..