হেডলাইন:
আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ মান্দায় যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা ​রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার

আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ / ৯ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্নআয়ের ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে দুই দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।

গত সোমবার ও মঙ্গলবার ১৪ ও ১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের রাসাদ ইন্টারপ্রাইজ ও সুমনা ইন্টারপ্রাইজ বিক্রয়কেন্দ্রে এ চাল বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত এ কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল নিতে আসা উপকারভোগীরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্নআয়ের মানুষের সংসার চালাতে অনেকটা কষ্ট হচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে কম দামে চাল পাওয়ায় তাদের আর্থিক চাপ কিছুটা কমবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের এ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত তদারকি করা হচ্ছে। যাতে কোনো ধরনের অনিয়ম না হয় এবং প্রকৃত উপকারভোগীরা যথাযথভাবে সুবিধা পান,সে বিষয়েও নজর রাখা হচ্ছে।
সরকারের এ ধরনের জনবান্ধব কর্মসূচি নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন  কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..