• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
হেডলাইন :
গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: / ৪৪ দেখেছেন
আপলোড : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করা ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার ভরেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর কংশনগর মধ্যপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মো. মনির হোসেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে আটক করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানান। পরে ইয়াবাসহ তাকে আটকে রাখার সময়ের একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্থানীয় লোকজনের হাতে ওই যুবককে আটক অবস্থায় দেখা যায়।

আটক মো. মনির হোসেন কংশনগর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মতিন। স্থানীয়দের দাবি, মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সন্দেহে তাকে আটক করা হয়। তবে উদ্ধার করা ইয়াবার উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

পরে স্থানীয় লোকজন ৩৮০ পিস ইয়াবাসহ মনির হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ ইয়াবাগুলো জব্দ করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, মাদকসহ আটক মো. মনির হোসেনকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..