• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

সিরাজগঞ্জ চায়নাবাঁধে ‘ব্যাতিক্রমের’ শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা

বিনোদন ডেস্ক: / ৫৩ দেখেছেন
আপলোড : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

“প্রকৃতির স্নিগ্ন পরশে আমরা ব্যতিক্রম”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের চায়নাবাঁধ ক্রসবার-০৩ এ অনুষ্ঠিত হয়েছে ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের’ শিশু শিল্পীদের নিয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আড্ডা।

​মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেল ৪ঃ০০ ঘটিকায় আয়োজিত এই অনুষ্ঠানে গান, কবিতা,গল্প ও হাসিখুশিতে মেতে ওঠে শিশুরা। ​ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আহসান শুভর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সংস্কৃতি সংসদ (সসাস)-এর আইটি, প্রচার ও মিডিয়া সম্পাদক আহমেদ শরীফ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যতিক্রমের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম ও ফয়সাল আহমেদ।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যতিক্রমের আবৃত্তি বিভাগের পরিচালক মারুফ হাসান, মিডিয়া ও ক্বিরাত বিভাগ পরিচালক আবু তালহা, সহকারী অর্থ সম্পাদক ইয়াসির আরাফাত, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক কাউসার আহমেদ এবং খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক ফাহিম প্রমুখ।

​আয়োজকরা জানান, শিশুদের সুস্থ সংস্কৃতি চর্চার পাশাপাশি সুস্থ বিনোদনের বিকল্প নেই। শিশুদের মেধা ও মনন বিকাশে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ নিয়মিত ইনডোর ও আউটডোর বিভিন্ন সাংস্কৃতিক ক্লাসের আয়োজন করে আসছে, যা শিশু বিকাশে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।

ব্যতিক্রমী এই মনোমুগ্ধকর আয়োজনে অসংখ্য শিশু কিশোর শিল্পী স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন  মাধুরী ব্যানার্জীর অণুগল্প ‘পাওয়া না পাওয়ার গল্প’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..