• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

আদম ব্যবসায়ী ও মাফিয়া চক্রের মূল হোতা মনির মল্লিকের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

আব্দুল মতিন মুন্সী নিজস্ব প্রতিনিধি: / ৯১ দেখেছেন
আপলোড : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া বাজারে আদম ব্যবসায়ী ও মাফিয়া চক্রের মূল হোতা মনির মল্লিকের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় কোন্দারদিয়া বাজারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা গুরুতর অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মো. ফারুক মোল্লার ছেলে মো. জিহাদ মোল্লা ও মো. হাচান মাতুব্বর জানান, মনির মল্লিক তাদের কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এর মধ্যে জিহাদ মোল্লার কাছ থেকে ইতালি নেওয়ার কথা বলে প্রথমে ১৭ লাখ টাকা নেওয়া হয়।
পরে তাকে বিদেশে নিয়ে জিম্মি করে আরও ১২ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।

অভিযোগে বলা হয়, জিহাদকে একটি কক্ষে আটকে রেখে নির্মমভাবে মারধর করা হয় এবং টানা ৯ দিন কোনো খাবার দেওয়া হয়নি। তার দুই হাত পিছনে নিয়ে জিআই তার দিয়ে বেঁধে নির্যাতন করা হয়।

পরবর্তীতে পরিবারের কাছ থেকে ১২ লাখ টাকা নেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয় এবং তিনি দেশে ফিরে আসতে সক্ষম হন।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, দেশে ফিরে মনির মল্লিকের কাছে টাকা ফেরত চাইলে কিংবা স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও কোনো প্রতিকার পাননি।

উল্টো তাদের বিরুদ্ধে বাড়ি লুটপাটের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের নিকট দ্রুত তদন্ত সাপেক্ষে মনির মল্লিক ও তার সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..