• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউ পি চেয়ারম্যান পদে যুবদল নেতা শফিক মোল্লা এলাকাবাসীর আস্থা ও সমর্থনে এগিয়ে

বটিয়াঘাটা প্রতিনিধি / ২৬ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

আসন্ন বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা যুবদলের পরিশ্রমী যুব নেতা সম্মানিত যুগ্ম আহবায়ক শফিক মোল্লা কে ঘিরে জনসমর্থনে এগিয়ে থাকার আলোচনা জোরালো হচ্ছে , স্থানীয় রাজনৈতিক অঙ্গন , সামাজিক পরিমণ্ডল এবং সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আগ্রহ ও গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে ।
স্থানীয় সূত্রে জানা যায় ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত শফিক মোল্লা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি শিক্ষা জীবনে ছাত্রদল শুরু করেন, রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে তিনি সম্পৃক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে জানান স্থানীয়রা ।
বর্তমানে তিনি বটিয়াঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে তিনি নিয়মিত মাঠে কাজ করছেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন শফিক মোল্লা, আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয় তবে এমন প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি বরং তিনি আরো দৃঢ়ভাবে রাজনীতিতে সক্রিয় থেকেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়েছেন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা জানান দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ এবং নেতৃত্ব গুণের কারণে শফিক মোল্লা অন্য সম্ভব প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন, তিনি সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন, তাদের মতে দল মত নির্বিশেষে তার প্রতি জনসমর্থন দিন দিন বাড়ছে , আসন্ন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হলে এই সমর্থন আরো বাড়বে এবং নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করেছেন স্থানীয়রা, পাশাপাশি নির্বাচিত হলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..