• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

ঝালকাঠিতে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

​ঝালকাঠি প্রতিনিধি: / ১১ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

​ঝালকাঠিতে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ‘নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা’য় বিজয়ী হয়ে পরিবারকে গর্বিত করেছে দুই বোন মাহিয়া মাহসানাত ও মোহসিনা মাহজাবিন নিরা।

গত বুধবার (০৭ অক্টোবর) জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

​প্রতিযোগিতায় অভিনয় বিভাগে (জেলা পর্যায়) প্রথম স্থান অর্জন করেছে বড় বোন মোহসিনা মাহজাবিন নিরা। সে কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, নজরুল সংগীত বিভাগে (জেলা পর্যায়) তৃতীয় স্থান অর্জন করেছে ছোট বোন মাহিয়া মাহসানাত। মাহিয়া ৪৩ নম্বর পশ্চিম আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

​মেয়েদের এই কৃতিত্বে উচ্ছ্বসিত তাদের মা-বাবা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা বলেন, “মা-বাবা হিসেবে আমাদের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। পরম করুণাময়ের কাছে ওদের জন্য অশেষ শুকরিয়া। আমাদের দুই সন্তান যেন ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সংস্কৃতি ও শিক্ষার আলোয় নিজেদের সমৃদ্ধ করতে পারে, তাই সকলের কাছে দোয়া চাই।”

আরও পড়ুন  সিরাজগঞ্জ চায়নাবাঁধে 'ব্যাতিক্রমের' শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..