• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
হেডলাইন :

খালিশপুরে তাঁতীদল নেতা সোনামিয়া খুন*

তানভীর আলম স্বপন **খালিশপুর প্রতিনিধি: ** / ৩৮ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে মোঃ সোনামিয়া (৩৮) নামে এক তাঁতীদল নেতাকে হত্যা করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত সোনামিয়ার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের বাহুতে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা। তার পিতার নাম জব্বার সরদার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..