• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি / ৮ দেখেছেন
আপলোড : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র সাতটি পাহাড়ি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাম রতন কারবারিপাড়ার আলমগীর টিলা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ সহায়তা দেওয়া হয়।
দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় আয়োজিত এ উদ্যোগের আওতায় প্রতিটি পরিবারকে দুটি করে মোট ১৪টি ছাগল দেওয়া হয়। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং বিকল্প আয়ের সুযোগ তৈরিতে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ছাগল বিতরণ অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগীসহ প্রায় ২৫ জন উপস্থিত ছিলেন।
ছাগল পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে। এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য দীঘিনালা জোনের জোন কমান্ডারের প্রতি ধন্যবাদ জানান তাঁরা। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা।
দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

আরও পড়ুন  বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ২৯ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা কমিটি অনুমোদন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..